স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদ উল ফিতরে চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় নাট্যকার ও পরিচালকদের সাত দিনে ১৬ নাটক। নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদে ৭ম দিন পর্যন্ত। প্রচার হবে প্রতিদিন রাত ৭.৫০ মিনিট এবং রাত ৯.৩৫ মিনিটে। ঈদের আগের দিন ০৭:৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমান পরিচালিত নাটক ‘হ্যালো বলো’। অভিনয় করেছেন-শানারেই দেবী শানু, রওনক হাসান প্রমুখ। ঈদের আগের দিন রাত ০৯:৩৫ মিনিটে প্রচার হবে ‘হলদে পাখির নীড়’। নাটকটি রচনা করেছেন-ইমরান মল্লিকক, পরিচালনা করেছেন-তানভীর তন্ময়। অভিনয় করেছেন-জুনায়েদ, রিয়ামনি, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।
ঈদের দিন রাত ০৭:৫০ মিনিটে প্রচার হবে ‘সখিনা’। রাবেয়া খাতুনে গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন-শ্যামল মাওলা, মৌসুমী মৌ, আবুল হায়াত প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে নাটক ‘সরল সত্যবাদী’। রচনা: আসাদ সরকার। পরিচালনায়: সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন-জাকিয়া বারি মম, সাইকা আহমেদ, সালাহউদ্দিন লাভলু, বরুণ সরকার, জুয়েল প্রমুখ।
ঈদের ২য় দিন রাত ০৭:৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘লাল মোরগের ঝোল’। পরিচালনায়: তারিক মোহাম্মদ হাসান। অভিনয় করেছেন-মোর্শারফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘সরি বলবো না’। রচনা ও পরিচালনা: মহিন খান। অভিনয় করেছেন-নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শাহেদ শাহরিয়ার, মিমো, সুমাইয়া অর্পা প্রমুখ।
ঈদের ৩য় দিন ০৭:৫০ মিনিটে নাটক ‘অন্ধ বালক’। রচনা ও পরিচালনা: ভিকি জাহেদ। অভিনয়ে তওসিফ মাহবুব, সাদিয়া আয়মান প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে ‘ডানা ভাঙ্গা পাখি’। পরিচালনা করেছেন-রাফাত মজুমদার রিংকু। অভিনয় করেছেন-খায়রুল বাশার, তটিনী প্রমুখ।
ঈদের ৪র্থ দিন ০৭:৫০ মিনিটে দেখা যাবে আমার হয়ে থেকো। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা তাহিয়া খান প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে ‘স্যার বনাম ম্যাডাম’। রচনা: অনামিকা মন্ডল, পরিচালনা: আহসান হাবিব। অভিনয়ে মোর্শারফ করিম, নীলাঞ্জনা নীলা প্রমুখ।
ঈদের ৫ম দিন ০৭:৫০ মিনিটে ভেজা চোখ। পরিচালক: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: খায়রুল বাশার, তটিনী, মুনিরা মিঠু, জেবিন, মাহমুদুল ইসলাম মিঠু। রাত ০৯:৩৫ মিনিটে ‘বউয়ের বিয়ে’। রচনা ও পরিচালনা করেছেন-মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি ।
ঈদের ৬ষ্ঠ দিন রাত ০৭:৫০ মিনিটে ‘গোলাপ আর কাঁটা’। রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান। অভিনয় করেছেনÑসাঈদ জামান শাওন, মুমতাহিনা টয়া, আবুল হায়াত, দিলারা জামান। রাত ০৯:৩৫ মিনিটে দেখা যাবে ‘সেকি আসবেনা ?’। পরিচালনা: সাইদুর ইমন। অভিনয়ে: ইয়াশ রোহান, আইশা তাহিয়া খান।
ঈদের ৭ম দিন ০৭:৫০ মিনিটে ‘মৎস্য কন্যা’। পরিচালনা করেছেন-সেরনিয়াবাত শাওন। অভিনয় করেছেন- খায়রুল বাশার, সাফা কবির প্রমুখ। রাত ০৯:৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘মনের মানুষ’ পরিচালনা করেছেন-মোহাম্মদ ফুয়াদ। অভিনয় করেছেন-ইয়াশ রোহান, তটিনী।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments