ডেস্ক রিপোর্ট: নাটোর সদর হাসপাতালের প্রায় ৪কোটি টাকার টেন্ডার সিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়ার বিরুদ্ধে।
দুপুরে নাটোর সদর হাসপাতালের বর্হিবিভাগের সামনে নাটোর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন এর কাছ থেকে সিডি্উল ছিনিয়ে নেন তিনি। এসময় স্বপনের সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বর এলাকায়।
এদিকে নাটোর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন এর কাছ থেকে টেন্ডারের শিডি্উল ছিনেয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এরআগে গত ২৭সেপ্টেম্বরও বগুড়ার আলিয়া কর্পোরেশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান সিডিউল ক্রয় করে বের হওয়ার সময় জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া সিডিউল ছিনিয়ে নেয়।
দুপুরে নাটোর সদর হাসপাতালে টেন্ডারের সিডিউল ক্রয় করেন নাটোর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন। সময় সিডিউল ক্রয় করে বের হওয়ার সময় হাসপাতালের বর্হিগমনের ফটকের সামনে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া সিডিউল ছিনিয়ে নেওয়ার চেস্টা করেন। এসময় স্বপন সিডিউল না দিলে এহিয়ার সাথে ধাস্তাধস্তির ঘটনা ঘটে।
পরে যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া সিডিউল ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে খবর পাওয়ার পর জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছান।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments