ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুন) সন্ধ্যায় ক্যাম্প-১৭ তে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহ (৪৮) রোহিঙ্গা এ এইচ-৮৪ ব্লকের আব্দুল্লাহর ছেলে।
সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা মোহাম্মদ শাহকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে গুলিতে একজন নিহতের ঘটনা ঘটেছে জেনেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে হত্যার ঘটনা ঘটলো তা পূর্ণাঙ্গ তথ্য পেলে বিস্তারিত জানানো যাবে।
বিষয়টি সম্পর্কে জানতে ১৭ নম্বর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক নাইমকে একাধিক বার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করা হয়। কিন্তু তিনি কোনো ধরনের সাড়া দেননি।
-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
সব মন্তব্য
No Comments