সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ জামালপুর সাব চেপ্টার এর ব্যবস্থাপনায় দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় ও ইসলামপুর বোয়ালমারী এফ.এইচ.খান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে ইয়োং অ্যাথলেট ডেমোনস্ট্রেশন ইভেন্ট এন্ড ট্রানজিশনাল স্পোর্টস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে রবিবার দেওয়ানগঞ্জ গামারিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দিন ব্যাপী স্পোর্টস কম্পিটিশনে প্রধান অতিথি ছিলেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের জাতীয় পরিচালন ফারুকুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ম্যানেজার অরিন্দম পার্থে ও জামালপুর সাব চেপ্টারের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়(প্রতিবন্ধী)প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও বোয়ালমারী এফ.এইচ.খান বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তামান্ন হেনাসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
স্পোর্টস কম্পিটিশনে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জে তিনটি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গানসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments