স্টাফ রিপোটার: সম্প্রতি একটি ইস্যুকে কেন্দ্র করে সোস্যাল মিডিয়ায় গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নির সাথে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথপোকথনের একটি সম্পাদিত ভার্সন প্রকাশের পর গণমাধ্যমে ও অনলাইনে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।
চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের সোস্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করেন। যার প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে একটি অভিযোগ দাখিল করেন গানবাংলা টেলিভিশনের ব্যাবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। সে অভিযোগের প্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ডিবি কার্যালয়ে তলব করা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।
এ সময় উপস্থিত ছিলেন ডিবি প্রধান হারুন অর রশীদ ও কৌশিক হোসেন তাপস।
পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস জানান তিনি তার ভুল বুঝতে পেরেছেন। যার প্রেক্ষিতে তিনি তার প্রকাশিত ভিডিও সোস্যাল মিডিয়া থেকে মুছে ফেলবেন।
কৌশিক হোসেন তাপস জানান, কে বা কারা সম্পাদিত অডিও ক্লিপটি প্রকাশ করলো তা তিনি উদঘাটন করতে অনুরোধ করেছেন গোয়েন্দা বিভাগকে।
অপু বিশ্বাস বলেন, তাপস ভাই ও ভাবির মধ্যকার সুন্দর সম্পর্ক আছে ও ছিল তা আমি দূর থেকে দেখেছি। আজ কাছ থেকে ভাইয়ার সাথে কথা বলার পর আমি আরও জানলাম। কেউই ভুলের উর্ধ্বে নয়। আমিও নই। আমি আমার প্রকাশিত ভিডিও সোস্যাল মিডিয়া থেকে মুছে ফেলবো।
কৌশিক হোসেন তাপস বলেন, আমার ও আমার স্ত্রীকে জড়িয়ে গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রকাশিত নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য ও সংবাদের অবসান চাই। আমরা ভালো আছি। অপু এ ঘটনায় নিজেকে জড়িয়ে কিছু ভুল করেছে। যা সে স্বীকারও করেছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাংলা চলচ্চিত্র ও গণমাধ্যমের প্রতিটি মানুষ আমার পরিবার। আমি সেই পরিবারেরই অংশ।
সবশেষে অপু বিশ্বাস গণমাধ্যমকর্মী ও নিজের ফ্যান ফলোয়ারদের অনুরোধ করেন তার প্রকাশিত ভিডিওটি সকলে যেন মুছে ফেলেন। যা তিনি নিজেও করবেন বলে জানান।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments