আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধিঃ
শুক্রবার ( ২৯ ডিসেম্বর ২০২৩) রাত ৮ টার সময় ব্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কর্তৃক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল উদ্ধার।
সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে র্যাব নাশকতামূলক কর্মকান্ড রোধে সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনগনের জান-মালের নিরাপত্তায় সদা-সর্বদা প্রস্তুত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ভৌগলিক কারণেই মাদকের চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবন যাপন বাঁধাগ্রস্থ করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করছে। বিশেষত উল্লেখ্য, অতি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশনের অফিস, ডিসি অফিস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর টেনিস গ্রাউন্ড সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরী করছে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প এই নাশকতা কর্মকান্ডের সহিত জড়িত দুস্কৃতিকারীদের দমনের উদ্দেশ্যে সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল।
এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল গত ২৯ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ৮ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘরের মধ্যে লাল রঙের ৭টি বালতিতে ককটেল সদৃশ বস্তুর সন্ধান পায়। আভিযানিক দল তৎক্ষণাৎ এলাকাটি কর্ডন করে এবং সাধারণ জনগনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক তৈরী করতে না পারে সে জন্য র্যাবের সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মুনীম ফেরদৌস, এসজিপি, পিএসসি, এসি এর দিক নির্দেশনায় কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থা ৪১ ককটেল উদ্ধার করা হয়।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments