বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: চাকুরী স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবীতে নাটোরে রেলে কর্মরত তৃতীয় শ্রেনীর অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। আজ রোববার (১৬ই অক্টোবর) সকাল থেকে অস্থায়ী পদ থেকে স্থায়ীকরন এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে পুর্বের ন্যায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অষ্টম শ্রেণী পাশ রাখাসহ ৬ দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা।
রেলওয়ের কর্মকর্তারা জানান, কর্মবিরতি শুরু করার পর রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে আটকা পড়ে। পরে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘন্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে নাটোর স্টেশন ছেড়ে যায়। এসময় ট্রেনের যাত্রিদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।
তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অস্থায়ী কর্মচারীরা ঢাকায় অবস্থান করায় তারা কর্মস্থলে না ফেরা পর্যন্ত রেল ক্রসিং বন্ধ রেখে ট্রেন চলাচল করাতে হবে বলেও জানান তারা।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments