নাটোর প্রতিনিধি: পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে নাটোর চিনিকলের ২০২৪-২৫ মৌসুমে ৪১তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নাটোর চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উপসচিব পরিচালক (অর্থ) মো. আবুল কালাম আজাদ।
নাটোর চিনিকল সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ মৌসুমে ৬০ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৭০ ভাগ। নাটোর চিনিকলের আটটি সাবজোনের ৪৮ কেন্দ্রের অধীনে আখ সরবারহ করা হবে। এর আগে সাবজোনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত আখ চিনিকলে সরবারহ জন্য প্রচার-প্রচারণা চালানো হয়।
গত ২০২৩-২৪ মৌসুমে ৫৪ কার্যদিবস নিয়ে ৭৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ৫২ কার্যদিবসে চিনিকল ৪ হাজার ৮৫০ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২১৪ মেট্রিক টন চিনি উৎপাদন করে নাটোর চিনিকল। চিনি আহরণের হার ধরা ৬ দশমিক ৫০ ভাগ ধরা হলেও তা অর্জন হয় ৪ দশমিক ৬০ ভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, জেলা জামায়াতের আমীর ডা. মীর নূরুল ইসলাম, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী , বিএনপির নেতা হাবিবুর ইসলাম হেলাল, আবু রায়হান ভুলু প্রমুখ। এছাড়াও কর্মকতা, সিবিএ নেতারা ও আখ চাষিরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments