কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি সাগরকান্তা নামের আরও একটি বিদেশী জাহাজ। সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৯.৯৮ ও প্রস্থ ৩২.২৬ মিটার। সোমবার বিকালে এ জাহাজটি ৩৭ হাজার ১৩৩ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরের আউটারেজে এসে পৌছায়। গত এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এটি ছেড়ে আসে। মঙ্গলবার সকালে এ জাহাজটি বন্দরের ইনারে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।
উল্লেখ্য বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর মোট ৫টি জাহাজে প্রায় ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments