ব্রাহ্মণবাড়িয়া-২ আসন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে তার নিজ বাসভবেন সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সার্বিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য লার্স প্রাগমান বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক পরিমন্ডলেও গুরুত্ব পাচ্ছে। আমরা মাঠপর্যায়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করছি, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে একটি নিরপেক্ষ ধারণা পাওয়া যায়। অপর পর্যবেক্ষক মায়া হুরলিমান বলেন, ভোটারদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নও এই বিষয়গুলো আমাদের পর্যবেক্ষণের মূল কেন্দ্রবিন্দু। প্রার্থীদের অভিজ্ঞতা ও প্রত্যাশা জানাটা আমাদের কাজের জন্য অত্যন্ত সহায়ক। এসময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো ভোটাধিকার। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের সবার কাম্য।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনের ভোটাররা সচেতন ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবে বলে আমি আশাবাদী। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষই গণতান্ত্রিক ধারাবাহিকতা ও নির্বাচনী স্বচ্ছতা রক্ষায় পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন বলে জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments