ডেস্ক রিপোর্ট : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ ২০২৬ সালের জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ আশুলিয়ার ধউড় এলাকায় প্রকল্পটির স্ট্যাটিক লোড টেস্টের জন্য পাইলট পাইল বোরিং কাজের সূচনা শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।
সড়ক ও সেতু মন্ত্রী আরো জানান, চারলেন বিশিষ্ট ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহপুর-ধউড়-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে সাভারে অবস্থিত ঢাকা ইপিজেড পর্যন্ত হবে। প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৬ হাজার ৯শত কোটি টাকা। এর মধ্যে জিওবি প্রায় ৫ হাজার ৯শত ৫১ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য প্রায় ১০ হাজার ৯ শত ৫০ কোটি টাকা।
প্রকল্পের আওতায় ১৪ দশমিক ২৮ কিলোমিটার চারলেন মহাসড়ক, ২ দশমিক ৭২ কিলোমিটার চারলেন বিশিষ্ট একটি সেতু, নবীনগরে প্রায় ২ কিলোমিটার একটি ফ্লাইওভার এবং ১০ দশমিক ৮৪ কিলোমিটার রাম্প-সহ ১৮ কিলোমিটার ড্রেনেজ সিস্টেম নির্মাণ করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, প্রকল্পটি চীন সরকারের সাথে জিটুজি চুক্তির ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে। যার অর্থায়নে রয়েছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক), চায়না। ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ সম্পন্ন করার দায়িত্ব পেয়েছে।
এসময় সেতু বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস, প্রকল্প পরিচালক মোঃ শাহাবুদ্দিন খান-সহ ঠিকাদারি প্রতিষ্ঠান ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments