বিজয় রায় রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২০ জুন বৃহস্পতিবার সকালে রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/ ২০২৪-২৫ মৌসুমে আমন ধানের উফশি জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কৃষি অফিস চত্বরে এর শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, কৃষি অফিসার শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শারমিন আক্তার, উপজেলা জাপা সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি অফিসারগণ সহ প্রণোদনার আওতায় উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার শহিদুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, এই কর্মসূচির আওতায় উপজেলায় ২ হাজার ১ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ৫কেজি
উফশি আউশ ধানের বীজ এবং ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি স্যার বিতরণ করা হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
সব মন্তব্য
No Comments