রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস অনানুষ্ঠানিক আগাম গণসংযোগ অব্যাহত রেখেছেন।
শনিবার ( ১৬ ডিসেম্বর) শীতের স্নিগ্ধ বিকালে তিনি উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দর ও বানারীপাাড়া পৌর শহরের রায়েরহাট ও উপজেলার সদর ইউনিয়নের আলতা,গাভা-নরেরকাঠি, মাছরং জম্বদ্বীপ, ব্রাক্ষ্মণকাঠি ও কাজলাহার গ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা ও কুশল বিনিময় করে নিজের বিজয়ের জন্য তাদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। এছাড়া তিনি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠি বধ্য ভূমিতে পুষ্পার্ঘ অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তার সহধর্মীনি গৌরি রাণী মন্ডলসহ দলীয় নেতা+কর্মী ও ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বরিশাল-২ আসনে গামছা প্রতীকের প্রার্থী নকুল কুমার বিশ্বাস বলেন তিনি কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হতে চান না। কারণ তাহলে নির্বাচনী এ ব্যয়ের টাকা উসুলে তাকে জনগনের পেটে লাথি মেরে ও উন্নয়ন বরাদ্দ থেকে চুরি করতে হবে।
যা তার পক্ষে করা সম্ভব নয়।
তিনি জনগণের অকুন্ঠ ভালোবাসা নিয়ে বিজয়ী হতে পারলে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments