ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ফিট থাকেন।
সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসান শেয়ার করেছেন তার কাজ ও ব্যক্তিজীবনের নানা অধ্যায়। সেই সাক্ষাৎকারেই উঠে এসেছে তার সুস্থ থাকার গল্প।
জয়া বলেন, "আমি ফসল চাষ করে খাই তাই সুন্দর থাকি।" অভিনেত্রীর মতে, নিজের হাতে ফলানো বিষমুক্ত সবজি খাওয়া এবং মাটির সাথে থাকাই তার সুস্থতার মূল কারণ। এর আগেও একাধিক সাক্ষাৎকারে তিনি নিজের ছাদ বাগান এবং গ্রামের বাড়িতে চাষবাসের কথা বলেছেন।
শুধু চাষ নয়, নিজের জীবনবোধ নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি। একই সাক্ষাৎকারে জয়া বলেন, "আমার প্রতিটি পুরনো সম্পর্কই গুরুত্বপূর্ণ। কারণ, সেগুলোর মাধ্যমেই আজকের আমি তৈরি।"
তিন দশকের অভিনয় ক্যারিয়ারে বাংলাদেশ ও কলকাতায় সমানভাবে জনপ্রিয় জয়া। ‘আবর্ত’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখা এই অভিনেত্রী এখন দুই বাংলার অন্যতম সম্মানিত তারকা। সাম্প্রতিক সময়ে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত হিন্দি চলচ্চিত্র ‘কড়ক সিং’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments