স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় সমিতির সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার সাংবাদিক তথা বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সদস্যরা। উপস্থিত সদস্যদের স্বাগত জানান ইফতার উপ-কমিটির আহ্বায়ক নাসির আল মামুন ও সদস্য সচিব মাসুম মিজান।
ইফতার মাহফিলে সাংবাদিকদের পাশাপাশি অংশ নেন বরিশাল বিভাগের বিশিষ্টজনরা। তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল ( অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও আইয়ুব ভূইয়া, সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক গাজী রিয়াজ, ২৫০ শয্যা বিশিষ্ট শ্যামলী টিবি হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার আয়শা আক্তার, এনআরবি কমাশিয়াল ব্যাংকের সাবেক পরিচালক এ এম সাইদুর রহমান প্রমুখ।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments