ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবি, সংবিধান প্রণেতা, গণফোরাম এর প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন এক বিবৃতিতে সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতন, দলবদ্ধ ধর্ষণ, গণপিটুনিসহ নানা ধরনের হত্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, কুমিল্লার মুরাদনগরে অতি সম্প্রতি রাতের আঁধারে দরজা ভেঙ্গে নারী ধর্ষণ ও ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচারের ঘটনাবলী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ও সুস্থ সমাজ ব্যবস্থার জন্য খুবই দুঃখজনক ও লজ্জাকর। একইসাথে দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণ, জিম্মি করার ঘটনাবলী যে সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে তা সমাজে অস্থিরতা ও দেশের স্থিতিশীলতাকে ÿতিগ্রস্থ করবে।
বিবৃতিতে ড. কামাল হোসেন এই সকল জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িত দুস্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান এবং পরিস্থিতির শিকার সকল ভ্ক্তূভোগীর নিরাপত্তা বিধানের দাবী জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments