ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার বিলকিস বেগম (৩০) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জুলাই) বিকাল ৫ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারিষ্টার কাচারির গুচ্ছ গ্রাম এলাকায় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত বিলকিস বেগম ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারিষ্টার কাচারির গুচ্ছ গ্রাম এলাকায় দিনমজুর জসিমের স্ত্রী ও একই গ্রামের মানিক বেপারির কন্যা। সে দুই পুত্র সন্তানের জননী।
নিহতের স্বজনদের দাবি বিলকিসের প্রথম পুত্র সন্তান হওয়ার পর থেকেই তাঁর উপর অমানবিক নির্যাতন চালাতো স্বামী জসিম। যা নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিসি বঠকে বসা হয়েছে। মেয়ের সুখের কথা চিন্তা করে পরিবার একাধিকবার যৌতুক দিয়েছিল। তবুও বন্ধ হয়নি স্বামী জসিমের নির্যাতন।
শুক্রবার রাতেও তাকে নির্যাতন করে জসিম। সেই নির্যাতন সইতে না পেরে শনিবার জসিম কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আতśহত্যা করে বিলকিস বেগম।
ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিসুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার বিকেলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে এই কম্পন টের পান স্থানীয়রা।আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্র ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।আর ...
স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কো ...
সব মন্তব্য
No Comments