ডেস্ক রিপোর্ট: অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা বোলার অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৫৯ রানে ৪ উইকেট নেন তিনি। বল করেছেন২২ দশমিক ৫ ওভার। অথচ প্রথম স্পেলে হতাশ ছিলেন এই ডান-হাতি বোলার। হতাশকে ঝেড়ে ফেলে মিরাজের সেরাটা দিতে তাকে সমর্থন দিয়ে গেছেন দলের দুই সতীর্থ সাবেক অধিনায়ক মোমিনুল হক ও আরেক স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ড্যারেন গঙ্গার সাথে আলাপকালে এ কথা জানান মিরাজ।
তিনি বলেন, ‘আমি প্রথম ২-৩টা স্পেলে হতাশ ছিলাম। কারণ ভালো বোলিং হচ্ছিল না, ঠিক জায়গায় করতে পারছিলাম না। মানসিকভাবে ফোকাসড হওয়াটা জরুরি ছিল। তবে এ সময় সতীর্থ মোমিনুল ও তাইজুল আমাকে দারুণ সমর্থন দিয়েছে। তাদের দু’জনকে ধন্যবাদ দিতে চাই।’
প্রথম দিকে উইকেট শিকারের জন্য মরিয়া ছিলেন মিরাজ। কিন্তু সাফল্য ধরা দিচ্ছিলো না । তাই পরিকল্পনা বদলে একই জায়গায় বল করে যাবার সিদ্বান্ত নেন তিনি। উইকেট পেতে ডট বল করতে মনোযোগি হন মিরাজ।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় উইকেট কিছুটা ধীরগতির ছিল। এই উইকেটে শুধু একই জায়গায় বল করে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। এতে করে ব্যাটারদের আউট হবার সম্ভাবনা থাকে। আমি আসলে তখন ডট বল দেওয়াতে মনোযোগ দিয়েছি। এরপরই সাফল্য এসেছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম দুই-তিন স্পেলে আমি উইকেটের জন্য বল করেছি। এটাই সমস্যা হয়েছিল। এরপর আমি রান আটকানোর দিকে নজর দেই। ওভারপ্রতি আড়াই রানের মতো দিলে, সুযোগ আসবে বলে মনে করেছিলাম। যা ভেবেছি তাই হয়েছে।’
দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১১২ রানে পিছিয়ে বাংলাদেশ। তৃতীয় দিনে দলের লক্ষ্যে কথা জানান মিরাজ, ‘ব্যাটারদের দিকে তাকিয়ে আছি আমরা। যদি দু’টি শত রানের জুটি হয়, দু’জন ব্যাটার ৭০ করে রান পায় তবে আমাদেরও সুযোগ আছে। আমাদের লক্ষ্য, আগামীকাল(আজ) পুরো দিন ব্যাট করা। ভালো ব্যাট করলে সুযোগ থাকবে।’
এদিকে, বাংলাদেশী বোলারদের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তিনি বলেন, ‘আমার মতে, বাংলাদেশের বোলাররা সত্যিই ভালো বল করেছে। স্পিনাররা ভালো করেছে। লাইন-লেংথ ধরে রেখেছে তারা।’
মিরাজ ছাড়াও উইকেটের দেখা পেয়েছেন খালেদ-এবাদত-মুস্তাফিজুর-সাকিব। খালেদ-এবাদত ২টি করে এবং মুস্তাফিজুর-সাকিব ১টি করে উইকেট নেন।-বাসস
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments