খুলনা অফিস: নড়াইল জেলার কালিয়া উপজেলার ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ২৩৭ জন শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার (টিফিন) সরবরাহ শুরু করেছে উন্নয়ন সংস্থা ‘সুশীলন’। বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এখন থেকে শিক্ষার্থীরা স্কুলের টিফিনে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ পাবে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) পূর্ব কালিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ বা ‘মিড ডে মিল’ প্রকল্পের বাস্তবায়ন কাজের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সুশীলনের নির্বাহী প্রধান উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও সুশীলনের উপ-পরিচালক ও প্রকল্প ফোকাল শাহিনা পারভিন। এছাড়া বক্তৃতা করেন পূর্ব কালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদ মোল্লাসহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, স্কুল ফিডিং কর্মসূচি সরকারের যুগান্তকারি পদক্ষেপ। এই কর্মসূচির আওতায় টিফিনে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কার্যক্রম শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা একটি সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহযোগিতা করবে। তিনি আরো বলেন, এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়, যা বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য সহায়ক। এতে শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে কিছুটা মুক্ত থাকে এবং স্কুলে নিয়মিত উপস্থিত হয়। পাশাপাশি, অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ে সন্তান পাঠানোর আগ্রহ বাড়ে। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পড়ালেখায় আরো মনোযোগী হয়। পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু হবে বলে জানান তিনি।
মূল বক্তব্যে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অপুষ্টি দূর, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং ঝরেপড়া রোধ করতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে পুষ্টিকর বনরুটি, কলা ও সেদ্ধ ডিম সরবরাহ করবে সুশীলন। এছাড়া ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ বিতরণ করা হবে। এতে প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিনের যোগান পাবে শিক্ষার্থীরা, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। এই প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments