স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মৃত ব্যক্তি সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ ২০২৬ থেকে ৩১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যু হয়েছে ১২৫২ জনের, যার মধ্যে সন্দেহজনক ১১৪৭ জন এবং নিশ্চিত ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্য অনুযায়ী, ৩০ অক্টোবর সকাল ৮টা থেকে ৩১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই হিসাব পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৭ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জন এবং মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৬৭ জন।
এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫২৮ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় যে ১ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে তার বাড়ি ঢাকা বিভাগের ঢাকা জেলায়।
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবি ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭৬ জনে। স ...
সব মন্তব্য
No Comments