শফিকুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি :জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই একাধিক সদস্য পদত্যাগ করলে মাত্র দুই ঘণ্টার মধ্যে তা স্থগিত করা হয়।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মেজবাহ উদ্দিন রিয়াদকে আহ্বায়ক ও রাজু শেখকে সদস্য সচিব করা হয়। তবে কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।
কমিটিতে অন্তর্ভুক্ত বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেন, তাদের নাম অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। কমিটি ঘোষণার ৩০ মিনিটের মধ্যেই যুগ্ম সদস্য সচিব সাবিকুন্নেছা লাবনি, সহমুখপাত্র ইব্রাহিম খলিলসহ অন্তত ১০ জন পদত্যাগের ঘোষণা দেন।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, ‘আমি এই কমিটির সঙ্গে জড়িত নই এবং আমার অনুমতি ছাড়া নাম দেওয়া হয়েছে। আমি এই কমিটি থেকে পদত্যাগ করছি।’
এছাড়া, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের সমালোচনার মুখে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সংগঠনের ফেসবুক পেজ থেকে কমিটি সংক্রান্ত পোস্টটি মুছে ফেলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় কমিটির মুখপাত্র সাদিকুর রহমান জানান, ‘কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমানের নির্দেশে নজরুল বিশ্ববিদ্যালয় কমিটি স্থগিত করা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments