ঈদুল আজহার ছুটিতে বিশেষ সূচি
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার ২১ মে ডিএমটিসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের ছুটিতে উত্তরা উত্তর ও মতিঝিল রুটে ভিন্ন সময়ে ট্রেন চলাচল করবে। যাত্রীর চাপ বিবেচনায় হেডওয়ে সময় ২০ মিনিট, ১৫ মিনিট এবং ১২ মিনিট পরপর নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। এই রুটে দিনের শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। অপরদিকে মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন যাত্রা শুরু করবে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
ডিএমটিসিএল জানিয়েছে, বিশেষ করে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ মিনিট পরপর ট্রেন পরিচালনা করা হবে। ছুটির দিনগুলোতে যাত্রী পরিবহনে প্রতিদিন প্রায় ১৪০টি ট্রেনসেট ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময়ে পর্যাপ্ত জনবল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সংস্থাটি আরও জানায়, ঈদের দিন অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে নতুন সময়সূচি অনুযায়ী আবারও মেট্রোরেল চলাচল শুরু হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনগুলোতে অতিরিক্ত টিকিট কাউন্টার ও স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে সপ্তাহের শুক্রবার ছাড়া অন্যান্য দিন উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। ঈদের ছুটি ও যাত্রী চাহিদা বিবেচনায় ডিএমটিসিএল এই বিশেষ সূচি নির্ধারণ করেছে।
যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ভিড় এড়াতে দ্রুত টিকিট সংগ্রহ করে স্টেশনে আসতে এবং এমআরটি পাস ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে। নিরাপত্তার স্বার্থে স্টেশনে ও ট্রেনে ব্যাগ তল্লাশিসহ অন্যান্য বিধিনিষেধ বহাল থাকবে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments