রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষি কার্ডের সহযোগিতার কৃষক তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৫জুন) সকাল ১২ ঘটিকায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বড়খলা গ্রামের মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। বড়খলা ও জিংলিগড়া গ্রামের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি কার্ডের সহযোগিতার তালিকায় অনিয়মের কারণে গ্রামবাসীর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ টগা হাওর পাড়ের বড় খলা গ্রামের আলী উসমান, বাবুল মিয়া, আব্দুল মালেক, মাসুদ মিয়া, রিপন মিয়া, জিংলিগড়া গ্রামের আফদাল হক, বাশার, রোকন, লোকমান, সফিকুল ইসলাম, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সহ সভপতি মো: সবুজ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় ইউপি সদস্যগণ নিজের আত্নীয় স্বজনদের নাম অন্তভূক্ত করেন। আমরা চাই প্রকৃত কৃষগণের নাম তালিকায় অন্তভক্ত করুন। অনেক কৃষকগণ দাবী করেন, ইউপি সদস্যারা তাদের জনমত রক্ষা করার জন্য নিজ আত্নীয় ও পচন্দের লোকদের নাম কৃষি তালিকায় অন্তুভুক্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক সহযোগিতা পাওয়া দরকার, অনেকেই নিজ নিজ আত্নীয়দের নাম দিয়েছে, এই অনিয়ম মানিনা, মানবনা। প্রকৃতকৃষগণের নামে বরাদ্দ পাওয়া দরকার। কৃষকদের দাবী প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকগণ কৃষি সহযোগিতা পাওযার জন্য উধ্বর্তন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপির সুদৃশ্টি কামনা করেন।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments