সিলেট প্রতিনিধি: প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটে পেট্রোল পাম্প মালিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংশ্লিষ্টরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে সিলেট জেলার সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাম্প মালিকদের অভিযোগ, তাদের ওপর অযৌক্তিক জরিমানা আরোপ এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছিল।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্প মালিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে জরিমানা আদায় করা হচ্ছিল। পাশাপাশি কিছু প্রশাসনিক জটিলতা ও হয়রানির কারণে ব্যবসা পরিচালনায় বিঘ্ন ঘটছিল। এসব সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা ধর্মঘটে যান।
তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার পর অবশেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়। ফলে পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে না।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments