ভোলা প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টির ষঢ়যন্ত্র চলছে। আমরা এসব বাধাকে মানবো না।
উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা হলে অবশ্যই আমরা মোকাবিলা করবো। যেভাবে আমরা রাজাকারদের নিশ্চিহ্ন করেছি, সেভাবে বাংলার বুকে বাংলার বিরোধী কাউকে স্থান দেবো না।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন–মনপুরাকে নদীভাঙন থেকে রক্ষার জন্য প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন উপলক্ষে ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু মানুষের সুখ সয় না। তারা বলে, নির্বাচন করবো না। নির্বাচন না করার অধিকার সবার আছে। কেউ ভোট না দিলে আমরা তাকে বাড়ি থেকে ধরে আনবো না। কিন্ত কেউ যদি বলে, নির্বাচন হতে দেবো না। সেটা কি আমরা মানবো? এটা আমাদের দেশ। নির্বাচনের বাইরে এদেশে প্রধানমন্ত্রী হওয়ার আর কোনো পথ নেই। এমপি হওয়ারও কোনো পথ নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সৎ, দৃঢ় ও দেশপ্রেমী নেতৃত্বের ফলে আমরা এখন মিছকিনের জাতি নই। আমরা এখন গর্বিত জাতি। আমরা মধ্যম আয়ের দেশে ঢুকেছি। আগামী ৫-১০ বছরের মধ্যে আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুরের সারিতে থাকবো। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে পৃথিবীতে আমাদের এই অবস্থান নিশ্চিত হয়েছে। গত ১২ বছরে আমরা ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে এসেছি।
এম এ মান্নান বলেন, উন্নয়নের পাশাপাশি আমাদের এখন উন্নত সমাজ গঠন করতে হবে। যে সমাজের মানুষ আবাদ এবং ইবাদত দুটিই প্রতিপালন করবে। যে সমাজে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে একত্রে বসবাস করতে পারে, সেই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে।
সুধি সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুলøাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোহামদ মোর্শেদ বক্তব্য দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- পুলিশের বরিশাল রেঞ্চ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments