স্টাফ রিপাের্টার: ওয়ানডেতে সর্বশেষ ১১ ম্যাচের ১০টিতেই হার বাংলাদেশের। কিছুদিন আগেও যে সংস্করণে সবচেয়ে ভালো খেলত, সেই ওয়ানডেতেই এখন সবচেয়ে বাজে অবস্থা বাংলাদেশের। বাজে ফর্মের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ১৯ বছরের মধ্যে বাংলাদেশ এখন আছে সর্বনিম্ন ১০ নম্বওে (২০২৫ এর ১৩ অক্টোবর)। তাতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়াটাও পড়েছে শঙ্কায়। ২০২৭ সালের ৩১ মার্চ ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা নয়ে না থাকলে বাছাইপর্ব খেলতে হতে পারে বাংলাদেশকে। আর সেই বিশ্বকাপের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি আটের বাইরে চলে যায় তাহলে থাকতে হবে সেরা আটে। আর কত ম্যাচ জিতলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে যাবে কিংবা আর কত ম্যাচ হারলে বাছাইপর্ব খেলতে হবে, সেটি এখনই বলা মুশকিল। আগামী দেড় বছরে ওয়ানডেতে ব্যস্ত সময়ই কাটাবে বাংলাদেশ। আট সিরিজে ২৪টি ম্যাচ খেলা তো নিশ্চিতই।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments