আহাছানুল মতিন নান্নু। বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাজা সেবন, চুরির চেষ্টা ও পকেটমারির অভিযোগে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার (২৫ মে)সকাল ১০টায় উপজেলার আনোড়া এলাকায় অভিযান চালিয়ে গাজা সেবনরত অবস্থায় ও চুরির উদ্যোগকালে আশরাফুল ইসলাম বাবু (পিতা: ইসাহাক আলী), গ্রাম- চন্দরিয়া, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁওকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট মামলা নং ১৫৮/২০২৫-২৬ এ তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
এদিকে একইদিন দুপুর ১টা ৩০ মিনিটে বোচাগঞ্জের সেতাবগঞ্জ গরুরহাটে অভিযান চালিয়ে পকেটমার অবস্থায় আলমগীর হোসেন (৪০) (পিতা: মৃত নুর ইসলাম), গ্রাম- বুকডুমা, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুরকে আটক করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৫৯/২০২৫-২৬ এ চুরির অপরাধে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঈদকে সামনে রেখে বিভিন্ন উপজেলা থেকে অপরাধচক্রের সদস্যরা হাট-বাজার ও জনসমাগম এলাকায় এসে চুরি ও পকেটমারির চেষ্টা করছে। এসব অপরাধ দমনে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত রয়।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments