ডেস্ক রিপোর্ট: দাপটের সহিত নিউজিল্যান্ডকেও হারিয়েছে পাকিস্তান। ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় জয় তুলে নিলো পাকিস্তান।
মোহাম্মদ রিজওয়ানের ৩৩ রানে ভর করে ১২ বল বাকি থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় বাবর আজমের দল। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গিয়েছে পাকিস্তান।
এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো পাকিস্তান। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ১৩৪ রান।
ম্যাচ সেরা হারিশ রউফ নিজের চার ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।
নিউজিল্যান্ডের পক্ষে ডেভন কনওয়ে সর্বোচ্চ ২৭ রান তুলতে সক্ষম হন। পাকিস্তানের বোলাররা দুটি নো বল দিলেও কোনো ওয়াইড দেননি। অতিরিক্ত রান এসেছে ৮টি। নিউজিল্যান্ড ইনিংসে ডট বল ছিল ৫৩টি।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments