সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সয়াবিন তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, পলøী বিদ্যুৎ এর অনিয়ম দূর্নীতি বন্ধ করা ও সারাদেশে সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিংড়া উপজেলা শাখা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিংড়া বাজার দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. লোকমান হোসেন বাদল, সিংড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা যুবমৈত্রীর সভাপতি মাহাবুবুল আলম, বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা আজাহার আলী, রুস্তুম আলী, বাচ্চু, উপজেলা যুবমৈত্রীর ভারপ্রাপ্ত সভাপতি সবুজ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক মুন্না সরকার প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments