পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: প্রাণনাশের হুমকি সহ নানা রকমের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মো: গিয়াস উদ্দিন। তিনি সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভন এর বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
রবিবার (৮ মার্চ) বেলা ১১ টায় নওহাটা বাজারে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়৷
সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, তিনি বিএনপি পরিবারের সন্তান। তার বাবা দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন ৷
তিনি সেনাবাহিনীর সদস্য হিসেবে ১৫ বছর চাকরি করেছেন ৷ ঐচ্ছিক অবসর গ্রহনের পর তিনি নিজ এলাকায় খেলাধুলার সামগ্রি বিতরণ সহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন। আগামীতে নওহাটা পৌরসভার কাউন্সিলর পদে তিনি বিএনপি মনোনিত প্রার্থী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, এ সমস্ত কর্মকান্ডে জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ ঈর্সান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে। কোন ষড়যন্ত্রে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত মাসুদ পারভেজ আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন৷
এই ধরনের মিথ্যা অভিযোগ,হুমকি ও অপপ্রচার বন্ধ হোক, এটা আমার চাওয়া। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছ,পরবর্তীতে এটা না থামালে আমি প্রয়োজনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ বলেন,এ সমস্ত অভিযোগ মনগড়া,মিথ্যা ও ভিত্তিহীন। আমি রাজনীতিক পরিবারের সন্তান,সাবেক কাউন্সিলর,আমার সামাজিক মর্যাদা ক্ষু্ন্ন করার জন্যই এগুলো করা হচ্ছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments