কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দুই দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান খান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ:বারেক মোল্লা,জেলা কালচারাল অফিসার কাজী মো.কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধ মানষ কান্তি দত্ত প্রমুখ।
এর আগে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকদের সম্মান সুচক উত্তরীয় পরিয়ে দেন জেলা প্রশাসক নিজ হাতে। এসময় বিভিন্ন উপজেলা থেকে আগত কবি সাহিত্যিক গন উপস্থিত ছিলেন।
মেলায় ৫ টি স্টলের মাধ্যমে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের কবিতা, ছড়া, কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ, গবেষনা ও প্রভৃতি রচনার বই প্রদর্শনী করা হয়। চলবে ৩১ জুলাই সোমবার পর্যন্ত।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments