মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামে পাওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ,খোরশেদ সিকদার(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু, আহত-৩। স্থানীয়রা জানান, চরহোগলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদার তার প্রতিবেশী খোরশেদ সিকদারের বাড়ি নির্মাণের মজুরি বাবদ ৫০ হাজার টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন যাবত এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার বিকাল আনুমানিক ৪টার সময় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র জাহাঙ্গীর হাওলাদার গংদের সাথে খোরশেদ সিকদার গংদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে খোরশেদ সিকদার(৬৫) ঘটনাস্থলে নিহত হয় এবং সিরাজুল ইসলাম(৫১), মোকসেদ সিকদার(২২) ও রকিব সিকদার(২৬) নামের ৩জন আহত হয়েছেন। নিহত ও আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার এসআই বশির আহমেদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments