কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন প্রধান, মুন্সিগঞ্জে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন ও যশোরে বিএনপি নেতা আব্দুল আলীমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি ও সহযোগি অঙ্গ-সংগঠনের আয়োজনে শোক র্যালি ও কালো পতাকা মিছিল পুলিশ বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১০ অক্টাবর) সকাল ১১ টার দিকে ভোলা মহাজনপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে এ শোক র্যালি ও কালো পতাকা মিছিল শুরু হয়ে শহর বরিশাল্লা দালানের কাছে আসলে পুলিশ বাঁধা দেন। বাঁধার সম্মুখিন হয়ে শোক র্যালি ও কালো পতাকা মিছিল পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সহ-সভাপতি আলহাজ্ব রাইসুল আলম , সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমূখ।
এ সময় শোক র্যালি ও কালো পতাকা মিছিলে ভোলা পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আখন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা শ্রমিকদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) তানভির তালুকদার, ভোলা জেলা সেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন অদুদ, সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিন চৌধুরী,সাধারণ সম্পাদক খন্দকার আল-আমীন, ভোলা জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদ হোসেন, মো. ইসরাফিল, যুগ্ন সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ভোলা জেলা বিএনপি,সদর থানা বিএনপি, পৌরসভা বিএনপি ও সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments