আহাছানুল মতিন নান্নু।বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হওয়ায় বোচাগঞ্জ উপজেলার ইউএনও মারুফ হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
রবিবার (৭ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এ শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ইউএনও মারুফ হাসানের প্রশাসনিক দক্ষতা, জনবান্ধব কর্মকাণ্ড এবং মানবিক সেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবুল ওহাব, সাংগঠনিক সম্পাদক লিখন বনিক শুভ, সদস্য আনোয়ার হোসেন, আসাদ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ইউএনও মারুফ হাসান তাঁর দায়িত্বশীল নেতৃত্ব, স্বচ্ছ প্রশাসন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে তাঁর স্বীকৃতি বোচাগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়।
এ সময় তারা ইউএনও মারুফ হাসানের উত্তরোত্তর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন। ইউএনও মারুফ হাসান সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের শুভেচ্ছা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments