স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় কয়েকজন রিপোর্টারকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে শুক্রবার রাতে এক বিবৃতিতে প্রদান করেছেন বিএনপি বিটের সকল মাধ্যমের সাংবাদিকরা।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য মতে, শুক্রবার বিকালে সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন লাইভ দিচ্ছিলেন তখন আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন 'এখানে লাইভ হবে না' বলে জোরে চিৎকার করে তাকে কলার ধরে টেনে নিয়ে যান। এক পর্যায়ে সালেহীনকে শারীরিকভাবে আঘাত করেন সালেহ উদ্দিন। পরে উপস্থিত বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এসময় গ্রীন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ কয়েকজন সাংবাদিকের সাথেও আপত্তিকর আচরণ করেন সালেহ উদ্দিন।
বিএনপি বিটের সাংবাদিকরা মনে করে, সালেহ উদ্দিনের এমন অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণভাবে অগ্রহনযোগ্য। এ ধরনের উগ্র মস্তিষ্কের লোকদের এতো বড় আয়োজনের দায়িত্ব দেয়া ঠিক কি না, সেটিও বিএনপিকে ভেবে দেখা প্রয়োজন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ এবং সম্প্রতি সাংবাদিকদের সাথে একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বিটের সাংবাদিকদের, যা কোনোভাবেই কাম্য ছিল না।
বিএনপি বিট রিপোর্টাররা প্রত্যাশা করেন দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকতা করে আসা বিটের সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনে কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীলরা আরো সচেতন হবেন।
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
সব মন্তব্য
No Comments