বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তিকে দেশবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলে অংশ নেওয়া গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা ইউনূস সরকারের করা ওই চুক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী। এ সময় তারা অবিলম্বে চুক্তি বাতিলের আহ্বান জানান।
মশাল মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের নেতারা বলেন, দেশের স্বার্থ রক্ষায় ছাত্রসমাজ রাজপথে থাকবে। জনস্বার্থবিরোধী যেকোনো চুক্তির বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments