কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বিপুল পরিমাণ চাইনিজ বিয়ার জব্দ করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় বাসিরুল ইসলাম (২৮), মহেদী হাসান রাব্বি (২৩) ও কাভারভ্যান চালক রুবেল মুন্সী (২৭) কে আটক করা হয়। শুক্রবার ভোররাতে পটুয়াাখালী টোলঘর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কাভারভ্যান সহ ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ার জব্দ করা হয়। চাইনিজ কোম্পানির ৩৩০ এম এল বিয়ারগুলোর নাম ‘সিনথাও’। প্রতিটি কাটনে ২৪ পিস করে বিয়ার রয়েছে। মাদকের এ চালানটি নৌপথে আসছিল বলে ধারনা করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সদস্যরা।
তবে আটককৃত বাসিরুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়িয়া এলাকায়, মহেদী হাসান রাব্বির বাড়ি কলাপাড়ার নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় ও কাভারভ্যান চালক রুবেল মুন্সী বরিশাল কাউনিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরেছেন,পায়রাবন্দর থেকে মাদকের একটি বড় চালান কাভারভ্যান যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সে হিসেবে তারা কলাপাড়া-কুয়াকাটা সড়কের ফোর লেন সংলগ্ন সড়ক অবস্থান নিয়ে ওই কাভারভ্যানটিকে থামানোর জন্য সংকেত দেয়, তারা সংকেত না মেনে চালিয়ে যায়। পরে কাভারভ্যানের পিছু নিয়ে পটুুয়াখালীর টোলঘর এলাকায় তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
সব মন্তব্য
No Comments