ভোলা প্রতিনিধি॥ভোলায় প্রতিবেশী স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া থামাতে গিয়ে স্বামীর বটির কোপে মো. নাহিদ (২১) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে স্বামী রায়হানকে আটক করেছেন।
রোববার (১০ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের সিফলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. নাহিদ ওই এলাকার মো. বসিরের ছেলে। নাহিদ পেশায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রায়হান ও তার স্ত্রীর তামান্নার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে জীবন বাঁচাতে রায়হানের স্ত্রী তামান্না দৌড়ে নাহিদদের বাসার সামনে গেলে, যুবক নাহিদ এগিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় রায়হান তার হাতে থাকা বটি দিয়ে অতর্কিত নাহিদের ঘাড়ে কোপ দেন। এ সময় স্থানীয়রা আহত নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করার পর নাহিদ চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত বটিসহ ও জড়িত থাকার অভিযোগে রায়হান নামের এক যুবককে আটক করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments