ডেস্ক রিপোর্ট: সম্প্রতি কমেডি ঘরানার গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘তমাল আমার বয়ফ্রেন্ড’। এই নাটকের মূল তিনটি চরিত্র হলো নওশীন, পলক এবং তমাল। নওশীন চরিত্রে অভিনয় করেছে অনন্যা ইসলাম, পলক চরিত্রে ইমতু রাতিশ আর তমাল চরিত্রে অভিনয় করেছেন সীমান্ত আহমেদ।
আরও বিভিন্ন চরিত্রে আব্দুল্লাহ রানা, তাবাসসুম মারিয়া প্রমুখ অভিনয় করেছেন নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাব্বির আহমেদ সিনরা। প্রযোজনা করেছেন আদুর রাহমান কাজী। সম্প্রতি নাটকটি এআরকে এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা সীমান্ত বলেন, ‘বিনোদনে ভরপুর একটি নাটক। দর্শক যে ধরনের গল্প দেখতে পছন্দ করে তেমনই একটি নাটক তমাল আমার বয়ফ্রেন্ড। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’
নাটকের গল্পটি শুরু হয় একজন প্রেম বিরোধী ছেলে পলককে দেখিয়ে, যে কোন মানুষের প্রেমকে সহ্য করতে পারে না। কিন্তু তার নিজের বেস্ট ফ্রেন্ড নওশীন যখন ডেটে যায় তখন নওশীনের সাথেই যেতে হয় তার। অতিরিক্ত রাগী স্বভাবের মেয়ে হওয়ায় নওশীনকে সবাই ভয় পায়। সেই ভয়ে কিছু না বলতে পেরে পলক তার সাথেই যায়। এ রকম নানা নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে নাটকটির গল্প এগিয়ে যায়।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments