ডেস্ক রিপোর্ট :এশিয়া কাপরে গ্রুপ পর্বের শেষ খেলায় পাকিস্তানের দেওয়া ১২২ রানের লক্ষ্য তিন ওভার বাকি থাকতেই টপকে যায় শ্রীলংকা। রোববার টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা।
শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ বল বাকি থাকতেই ১২১ রানে অল আউট হয় পাকিস্তান।
সুপার ফোরে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপে ফাইনালের টিকিট নিশ্চিত করে শ্রীলংকা ও পাকিস্তান। তবে সুপার ফোরে শুক্রবার আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হয় শ্রীলংকা ও পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারে রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। ১৪ বলে ১৪ রান করেন তিনি। পরে পাওয়ার প্লে’র ৬ ওভারে স্কোর বোর্ডে ১ উইকেটে ৪৯ রান জড়ো করে পাকিস্তান। তবে এদিন ওভার যতই বাড়তে থাকে পাকিস্তানের রান রেটও ততই কমতে থাকে।
ফখর জামান ব্যক্তিগত ১৩ রানে ফেরার পর অধিনায়ক বাবরকে ব্যক্তিগত ৩০ রানে ফেরান ধনাঞ্জয়া। মিডল অর্ডারের মাঝে নাওয়াজের ২৬ ছাড়া আর কোন ব্যাটার ভাল রান করতে না পারলে ১২১ রানে থামে পাকিস্তানের ইনিংস। হাসারাঙ্গা ৩টি এবং মধুশঙ্খ ও থিকশানা নেন দুইটি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে দুই রান তুলতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা। মাঝে পাকিস্তানের বোলাররা ডি সিলভা, ভানুকা রাজাপাকশা ও শানাকার উইকেট তুলে নিলেও ওপেনার পাথুমের অপরাজিত ৫৫ রানের ইনিংসের সুবাধে ১৭ ওভারে ৫ উইকেটে স্কোর বোর্ডে ১২৪ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments