জাকির হোসেন আজাদী: বুধবার (১৭ আগস্ট ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জেপি আয়োজিত ‘জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মৃতি তর্পণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান দেশের অন্যতম জ্যোষ্ঠ রাজনীতিবীদ, সাবেক মন্ত্রী ও দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধুর মতো মহান জাতীয়তাবাদী নেতার মৃত্যু নেই। জাতির পিতাকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করা সম্ভব হয়নি। পৃথিবীতে খুব কম জাতীয়তাবাদী নেতা একটা জাতি গঠন করতে পেরেছেন এবং এতো অল্প দিনের মধ্যে জাতিকে একটা সংবিধান দিতে পেরেছেন। সে কারণে বঙ্গবন্ধু বিশ্বনেতাদের মধ্যে অনন্য উচ্চতায় উচ্চকিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নতুন প্রজন্মের জানার জন্য বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। সমসাময়িক প্রসঙ্গে জ্বালানি তেলের দামের অজুহাতে অহেতুক নিত্যপণ্যের দাম বেশি রাখা অসৎ মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা বলেন। মুক্তিযুদ্ধ ও প্রগতির পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান তথ্য মন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুকে স্মরণ করে অনবদ্য বক্তব্য পেশ করেন। বক্তব্য দেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, সালাউদ্দিন মাহমুদ, এজাজ আহমেদ মুক্তা, খলিলুর রহমান খলিল, জাহাঙ্গীর আলম ও এনামুল ইসলাম প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments