রাজশাহী অফিস : মেজর জেনারেল (অব.) মো. শরিফ উদ্দিনের নির্দেশনায় এবং সরনজাই ইউনিয়ন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান তুষারের নেতৃত্বে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা চালানো হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সরনজাই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে এ প্রচারণা পরিচালনা করা হয়। এ সময় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
প্রচারণায় ছাত্রনেতা রওনক হাসনাত, মেহেদী হাসান, নিশান, রাসেল, রাব্বি, ফারুকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা তুষার জানান, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে সরনজাই ইউনিয়ন ছাত্রদলের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments