সিলেট অফিস: সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করার দাবি ও পাশাপাশি সমগ্র সিলেটসহ আশপাশের জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বন্যাদূর্গত এলাকায় সরকারী ত্রান পর্যাপ্ত নয়। অতিদ্রুত বন্যা কবলিত অসহায় নিরন্ন মানুষের জন্য প্রতি ইউনিয়ন ও শহরে ওয়ার্ড ভিত্তিক লঙ্গরখানা চালু করে খাদ্য, ওষুধ, চিকিৎসা সেবা নিচিশ্চ করতে হবে, নইলে মানবিক বির্পযয় অপেক্ষা করছে।
তিনি আজ (২৪ জুন) সিলেট মহানগর লেবার পার্টির উদ্যোগে শেখঘাট, সোবহানিঘাট, দক্ষিন সুরমা, উপশহর-সহ বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাবার বিতরন কালে একথা বলেন।
তিনি অবিলম্বে সিলেট, সুনামগঞ্জ-সহ পানিবন্দি উপজেলাগুলোকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করেছে। বন্যার্ত মানুষ আশ্রয় নেওয়ার জন্য আকুতি জানাচ্ছে। বন্যাকবলিত এসব মানুষের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে লঙ্গরখানা চালু করে খাবারের বন্দোবস্ত করতে হবে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জকে বন্যাদুর্গত অঞ্চল ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে বন্যার্তদের উদ্ধার, আশ্রয়, চিকিৎসা, খাবার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে হবে। সিলেট মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমা খালেদের সভাপতিত্বে ত্রান বিতরন কালে বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান অ্যাড. জহুরা খাতুন জুঁই, লেবার পার্টির আর্ন্তজাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি আজমল হোসেন, ঢাকা উত্তর সাধারন সম্পাদক আরিফ সরকার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments