বিনোদন ডেস্ক : সাড়া ফেলেছে বতর্মান সময়ের জনপ্রিয় প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী অনন্যা আচার্যের
বিটিভিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ওপর একটি মৌলিক অসাধারণ গান। গানটি প্রচারের পর থেকে ইউটিউব ফেসবুক স্যোসাল মিডিয়ায় ব্যাপক লাইক শেয়ারিং হচ্ছে। সবাই খুব প্রশংসা করছেন।
গানটি গত (১০ জানুয়ারি ) মঙ্গলবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বিটিভি ও বিটিভি ওয়াল্ডে বিভিন্ন সময় বহুবার সম্প্রচার করা হয়েছে।
"ফাঁসির মঞ্চ থেকে ফিরে এলে তুমি /স্বপ্নের সোনার বাংলায়/ মুজিব তোমার বরণ মাল্য /পুষ্পের সৌরভ ছড়ায় / সবুজ বনানী জেগে ওঠে পত্র পল্লবে/ জয় বাংলা বাংলার জয়"এমন অসাধারণ অনবদ্য কথাসমৃদ্ধ গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকবি সাংবাদিক জাকির হোসেন আজাদী।
গানটিতে সুর করেছেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার আজাদ মিন্টু। যিনি ইতিপূর্বে অনেক জনপ্রিয় গানে সুরারোপ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন ও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এই বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ” সাংবাদিক আজাদীর গানটি হাতে পাওয়ার পর আমার মনে হচ্ছিল গানের কথাগুলো সুর হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অনবদ্য কথায় দুর্দান্ত দৃশ্যকল্প অংকিত হয়েছে এই গানে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ওপর এমন ভালো লাগা একটি গানে সুরারোপ করতে পেরে গর্ব অনুভব করছি। আমার বিশ্বাস গানটি কখনও হারাবে না বরং যুগযুগ ধরে গানটি বেঁচে থাকবে।'
কণ্ঠশিল্পী অনন্যা আচার্য। তিনি বলেন, " গানটা খুবই সুন্দর। সাংবাদিক আজাদী ভাই অসাধারণ কথা লিখেছেন গানটিতে। গানটি গাইতে আমার বেশ ভালো লেগেছে। আমার সহশিল্পী ছিলেন আতিক ভাই। তিনিও ভালো গেয়েছেন। ভালো লেখা সুরের গান গাইলে মন তৃপ্তি পায়। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমার কোনো মৌলিক গান ছিলোনা। এখন হয়ে গেলো এটাই সৌভাগ্যের"।
এই গানের আরক শিল্পী ক্লোজ আপ তারকা কণ্ঠশিল্পী আতিক যিনি এই গানে কণ্ঠ দিয়েছেন । তিনি বলেন, ” জীবনে অনেক গান গেয়েছি কিন্তু আত্মতৃপ্তি অনুভব সব গানে হয়না। সাংবাদিক আজাদী ভাইয়ের গানটিতে কণ্ঠ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি। গানটি গেয়ে আমি যেভাবে বিমোহিত হয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রেকর্ডিং ও শুটিংয়ের পর থেকে সবাই খুব প্রশংসা করছেন। তাতেই আমি ধন্য। আমি মনে করি আমার জীবনের একটি অন্যতম কাজ হয়েছে এটি। আমি মনে করি এই গানের আবেদন কখনও ফুরাবে না।"
গানটির বিষয়ে এই গানের রচয়িতা গীতিকবি জাকির হোসেন আজাদী বলেন, ” বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তির আগে তাঁর জন্য কবরও খোঁড়া হয়েছিল। যখন বাংলাদেশ স্বাধীন হলো। চারিদিকে বিজয়ের পতাকা পত পত করে উড়ছে। জয় বাংলা শ্লোগানে সারা দেশ উত্তাল। গোটা জাতি আনন্দে উদ্বেলিত। কিন্তু যিনি এই স্বাধীনতার মহানায়ক স্থপতি তিনি তখনও ফাঁসির মঞ্চে। অবশেষে তিনি মুক্ত হলেন। ১০ জানুয়ারি তাঁর সাধনার স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন। তখনকার সেই সময়ের দৃশ্যকল্প গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে। গানটিতে অসাধারণ সুর ও সঙ্গীতায়োজন করে আজাদ মিন্টু ভাই গানটিকে করেছেন অমর। আর বতর্মান সময়ের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিক ও অনন্যা তাদের জাদুকরি কণ্ঠের সুরের মূর্ছনায় গানটিকে করেছেন ইতিহাস। এই ঐতিহাসিক গানটি অনন্যরূপে নির্মাণ করে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক এল রুমা আপা তাঁর প্রতিভা ও দক্ষতার সাক্ষর রাখলেন। আমি এই গানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি।
সাংবাদিক আজাদীর গানটির লিরিক্স :
ফাঁসির মঞ্চ থেকে ফিরে এলে তুমি
স্বপ্নের সোনার বাংলায়
মুজিব তোমার বরণ মাল্য
পুষ্পের সৌরভ ছড়ায়
সবুজ বনানী জেগে ওঠে পত্র পল্লবে
জয় বাংলা বাংলার জয়।।
তুমি নিয়ে এলে নতুন স্বদেশ
নিয়ে এলে স্বাধীনতা
তোমার আগমনে বাঙালি পেল দিশা
জাগলো দেশ জনতা
সেদিন জনসমুদ্রের উত্তাল শ্লোগানে
ঢাকার রাজপথ কাঁপায়।।
লক্ষ প্রাণের বিনিময়ে পেলে
তোমার সাধনার বাংলাদেশ
বাঙালি ফিরে পেল জাতির পিতাকে
ফিরে পেল নতুন স্বদেশ
সেদিন তোমার গৌরবময় প্রত্যাবর্তনে
বাংলা শৃংখল মুক্ত হয়।।
কথা: জাকির হোসেন আজাদী
সুর ও সঙ্গীতায়োজন: আজাদ মিন্টু
শিল্পী : আতিক ও অনন্যা আচার্য
প্রযোজনা : এল রুমা
গানের ধরন: ফিলার গান
সম্প্রচার : বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড
সম্প্রচার তারিখ: ১০ জানুয়ারি।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments