রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে মাদক উদ্ধারসহ মাদকসেবী ও ব্যবসায়ীদের গ্রেফতার করে মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জণ করেছেন গোয়েন্দা সংস্থা ডিবির ইন্সপেক্টর (ওসি) আ.রাজ্জাক মোল্লা । ৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম তার কার্যালয়ে জেলার মাসিক অপরাধ সভায় ডিবির ওসি আ. রাজ্জাক মোল্লার হাতে শ্রেষ্ঠত্বের উপহার হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম ও ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে শ্রেষ্ঠত্ব অর্জণকারী বরিশাল জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি আ.রাজ্জাক মোল্লা মাদকের বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্সে জানিয়ে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। দেশকে মাদকমুক্ত করতে হলে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে অভিভাবকদের তাদের সন্তানদের ব্যপারে আরও সচেতন হতে হবে। এদিকে জেলার উপ-পরিদর্শকের শ্রেষ্ঠত্ব অর্জণ করে সম্মাননা ক্রেষ্ট ও সনদ লাভ করেছেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল মোল্লা ।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments