স্টাফ রিপোটার: খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকারীদের এমসিকিউ ও লিখিত পরীক্ষা আগামী ৫ নভেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্য্ন্ত ৮টি বিভাগীয় শহর- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ-এ অনুষ্ঠিত হবে।
খাদ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকারীগণ ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করতে হবে। ওয়েবসাইট থেকে আইআইসিটি, বুয়েট প্রস্তুতকৃত ‘পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা ও ভিডিও’ ডাউনলোড করে সেখানে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য প্রার্থীগণকে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।
প্রবেশপত্র ডাউনলোড করতে কোন সমস্যা হলে হটলাইন ০১৭০৬৫০৪১৬৯ ও ০১৩০৫৭০৩৮৭৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করা বাঞ্ছনীয়।
নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments