বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। তার ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।গত ১৪ আগস্ট রাতে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় আজ বুধবার। জানা যায়, বাড়িতে এলে সরকারি অর্থায়নে নির্মিত ঘরে থাকেন সাগরিকা। তার পাশে মাটির আরেকটি ঘর আছে তাদের। সাগরিকা বাড়িতে না থাকলে মাটির ঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাকা ঘরে তালা দিয়ে মাটির ঘরে ছিলেন সাগরিকার বাবা-মা। ১৪ আগস্ট রাতে পাকা ঘরের তালা ভেঙে সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা। সাগরিকার বাবা মো. লিটন বলেন, সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। বেশ কয়েকদিন পরে ১৪ আগস্ট টাকা ফেরত দেয় ওই প্রতিবেশী। টাকা ফেরত দেওয়ার রাতেই ঘরের তালা ভেঙে সেই টাকা চুরি হয়েছে। এতদিন টাকা বাড়িতে ছিল না, চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো। যা রহস্যজনক মনে হচ্ছে। থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ বাড়ির অবস্থা দেখে গেছেন।তিনি বলেন, ‘পুলিশ থানায় যেতে বলেছিল কয়েকবার, গিয়েছি কিন্তু কোনো আন্তরিকতা পাইনি। এ জন্য আর কারও কাছে যাই না। বিষয়টি পরে কাউকে জানায়নি। আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবতেও পারিনি। আমার বাড়ি থেকে শুধু টাকা নয় বরং পরিবারের উজ্জ্বল স্বপ্ন চুরি হয়েছে।’
বিষয়টি নিয়ে জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকা সংবাদমাধ্যমকে বলেন, ‘বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। এটা আমার জন্য লজ্জার। এ কারণে মিডিয়াতে প্রকাশ করিনি। জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন, তাও করেছি।’
তিনি বলেন, ‘আমার পরিশ্রমের টাকা নিয়েছে, আমার কপাল তো নিয়ে যায়নি। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’
রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আরশেদুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments