স্টাফ রিপোটার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা গ্রহনে দেশের মানুষের বিপুল চাহিদার কথা বিবেচনা করে গণটিকা কার্যক্রম আরো দুই দিন বৃদ্ধি করা হলো। এর মধ্যে ১ম, ২য় ও বুস্টার ডোজ দেবার কার্যক্রমও চলমান থাকবে।২৬ ফেব্রুয়ারি শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের একটি অনুষ্ঠান থেকে অনলাইন জুম প্লাটফর্মে অংশ নিয়ে এক অনির্ধারিত প্রেস ব্রিফিং তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একদিনে এক কোটি টিকা দেয়া বিশ্বে একমাত্র দেশ সম্ভবত বাংলাদেশ। এর আগেও ৮০ লক্ষ ডোজ টিকা একদিনে আমরা দিতে সক্ষম হয়েছি। আজ (২৬ ফেব্রুয়ারী) যেভাবে দেশের সকল টিকা কেন্দ্রে মানুষের ঢল নেমেছে তা দেখে আমরা অভিভূত। আশা করা যায় আজ টিকা গ্রহনের সংখ্যা এক কোটি ডোজ ছাড়িয়ে যাবে।"
তিনি বলেন, টিকা গ্রহনে দেশের মানুষ এগিয়ে এসেছে বলেই বাংলাদেশ বিশ্বের ২০০ টি দেশের মধ্যে ১০ম অবস্থানে উঠে এসেছে। টিকায় দেশ সফল হয়েছে বলেই বাংলাদেশের জিডিপি এখন ৬ প্লাস হয়েছে, যেখানে অনেক দেশই মাইনাসে চলে গেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ কোটি ১ম ডোজ টিকা দেয়া হয়েছে এবং আজ এক কোটি হলে মোট ১২ কোটি ১ম ডোজ ভ্যাক্সিন দেয়া সম্পন্ন হয়ে যাবে। এতে আমাদের লক্ষ্যমাত্রার ৯৫ ভাগ সম্পন্ন হবে।
দেশে একদিনে এক কোটি ডোজ ভ্যাক্সিন দেয়াটা একটি বড় অর্জন এবং এই কাজে যে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী মাঠে কাজ করেছেন তাদেরকেসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
স্টাফ রিপোর্টার: ৭ জুলাই সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং সবগুলোই সন্দেহজনক হামজনিত। নিশ্চিত হামে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ ...
সব মন্তব্য
No Comments