স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক নির্বাচন ও টানা কয়েক মাসের রাজনৈতিক আন্দোলনের প্রভাবে রাজস্ব আদায়ে বড় ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি বলেন, চলতি বছরে অন্যান্য বছরের তুলনায় প্রত্যাশিত হারে রাজস্ব সংগ্রহ সম্ভব হয়নি, ফলে অর্থনৈতিক চাপ বেড়েছে সিটি কর্পোরেশনের কার্যক্রমে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেভাবে রাজস্ব আসার কথা ছিল, সেই অনুপাতে এ বছর অনেক কম হয়েছে। সামনে হয়তো আমরা পরিস্থিতি সামাল দিতে পারব, কিন্তু এই মুহূর্তে ফান্ডের অবস্থা ভালো নয়।
প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে, যাতে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা সহজ হয়। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কেও বিভিন্ন প্রকল্প ও কাজে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর মাধ্যমে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছেন—পরিচ্ছন্ন ঢাকা, সবুজায়ন এবং মশা নিয়ন্ত্রণ। সামনে বর্ষা মৌসুম ও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় মশা নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আব্দুস সালাম বলেন, ঢাকা শহর একসময় যেন আবর্জনার কারখানায় পরিণত হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ, উত্তর ও গাজীপুর মিলে আমরা দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা করছি।
মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকা দক্ষিণে এক মাসের জন্য বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ নেওয়া হয়েছে, যা মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে একসঙ্গে এগিয়ে নেবে।
রাস্তার অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে প্রশাসক বলেন, প্রায় সব রাস্তাই ভাঙা। কিন্তু বর্তমান ফান্ড সংকটে কোন অর্থ দিয়ে কোন কাজ করাবো, সেটাই বড় প্রশ্ন।
তিনি নগরবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পূর্বে দেওয়া সব টেন্ডার ও ওয়ার্ক অর্ডার পর্যালোচনা করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া নতুন বা পুরনো কাজ শুরু করা হবে না।
তিনি আরো জানান, আগে যেভাবে ঢালাওভাবে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, সেগুলোর ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে কোনোভাবেই তা করা যাবে না।
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
সব মন্তব্য
No Comments