ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ (আটাশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা পুলিশ। এর মধ্যে মুগদা থানা নয়জন, বনানী থানা সাতজন ও রূপনগর থানা ১২ জনকে গ্রেফতার করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
মুগদা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ সালমান আমেদ (১৯) ২। রিফাত আলম মুন্না (১৮) ৩। মোঃ ইমন (২৫) ৪। মোঃ মামুন (২০) ৫। মোঃ মান্নান (২৩) ৬। মোঃ সুজন (৩২) ৭। নাইমুর রহমান আপন (২৮) ৮। মোঃ আছলাম (২৬) ও ৯। মোঃ সাগর (২০)।
অন্যদিকে বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) বনানী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ শরিফ মিয়া (২৮) ২। মোঃ খোরশেদ আলম (৫০) ৩। মোঃ মুনছুর আলী (৩৫) ৪। মোহাম্মদ আলী (১৯) ৫। শাহিনুর হোসেন (২৫) ৬। মোঃ সবুজ মিয়া (২৩) ও ৭। মোঃ রাকিব (২০)।
এছাড়াও রূপনগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মৌলী আক্তার মল্লিকা (৩৫) ২। মোঃ শ্রাবন (২০) ৩। মোঃ রাজু (৩৫) ৪। মোবারক হোসেন (২২) ৫। মোঃ আব্দুল কাইয়ুম (২৪) ৬। মোঃ আশাদুল ইসলাম (২৩) ৭। মোঃ আবির হাসান (২৮) ৮। মোঃ মাহিবুল ইসলাম (২৬) ৯। মোঃ ইশরাক হোসাইন ইফতি (২৫) ১০। মোঃ তাইবুর রহমান (২৫) ১১। মোঃ সবুজ মিয়া (২৩) ও ১২। মোঃ মুস্তাকিম সালেহীন একরাম অন্ত (২৪)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments